spot_img
spot_img

সিলেটে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি; সাত শতাধিক বিদ্যালয় পানিবন্দী

অতি মাত্রায় বৃষ্টি ও ভারত থেকে আসা পানির ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমেই দীর্ঘস্থায়ী হচ্ছে। এতে করে বাড়ছে ভোগান্তি। বন্যার পানি ঢুকেছে বাড়িঘরসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। বিশুদ্ধ পানি আর খাদ্য সংকটে পানিবন্দীরা।

দীর্ঘ দিনের দিকে এগিয়ে যাচ্ছে এই বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতির উন্নতি হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেটের মতো বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুনামগঞ্জ জেলাতেও। ভয়ংকর আকার নিয়েছে সিলেটর বন্যা পরিস্থিতি। বাড়ি ঘর, সড়ক যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। ২০০৪ সালের পর এমন দীর্ঘস্থায়ী বন্যা দেখেনি সিলেটবাসী।

এদিকে বন্যার পানি বাড়িঘরে ঢুকে পড়ায় সিলেট মহানগর ও জেলার ২৯৭টি আশ্রয় কেন্দ্রে উঠেছেন ভুক্তভোগীরা। তবে অনেক আশ্রয়কেন্দ্রও পানিতে তলিয়ে যাওয়ায় আরও দুর্ভোগে আশ্রয়গ্রহণকারীরা। বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে, কোন সহায়তাই পাননি অনেক এলাকার মানুষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ