spot_img
spot_img

খতীবে আযম রহ. বড়ছেলে হাফেজ জুনাইদ নোমানী ইন্তেকাল করেছেন :জানাযা সম্পন্ন

ইনসাফ। মাহবুবুল মান্নান
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি, জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক শায়খুল হাদিস, প্রখ্যাত পার্লামেন্টারিয়ান খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর সাহেবযাদা হাফেজ জুনাইদ নোমানী ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৪মে ) বাদ মাগরিব কক্সবাজার চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদরাসা সংলগ্ন ময়দানে মরহুমের ছেলে মাওলানা শামীম হোসাইন এর ইমামতিতে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় বিশিষ্ট শিক্ষাবিদ জামিয়া আরাবিয়া জিরি মাদরাসা সিনিয়র মুহাদ্দিস ও খতীবে আযম রহ. এর জামাতা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইনসহ বিভিন্ন মাদরাসার মুহতামিম, প্রতিনিধিত্বশীল আলেম-ওলামা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাফেজ মোহাম্মদ জুনাইদ নোমানী আজ (মঙ্গলবার) সকাল ৮ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তিনি তিন ছেলে চার মেয়ে,স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
খতীবে আযম রহ.এর ছেলে চট্টগ্রাম ওমরগনি এম ই এস কলেজের ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক রেজাউল করিম ছিদ্দিকী জানিয়েছেন,মরহুম হাফেজ জুনাইদ নোমানী দীর্ঘদিন নির্বাচিত প্রতিনিধি হিসাবে বরইতলী ইউনিয়ন পরিষদ প্রশাসনের সাথে যুক্ত থেকে নিজ এলাকায় ব্যাপক জনসেবা ও ন্যায় – ইনসাফ প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছেন। এছাড়া, অবসরের আগ পর্যন্ত তিনি আজিজ উদ্দিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর হিসাবরক্ষণ কর্মকর্তা পদে নিযুক্ত ছিলেন। নামাযে জানাযা শেষে বরইতলী মাদরাসা সংলগ্ন কবরস্থানে নিজ পিতা মরহুম খতীবে আযম রহ. এর কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে।
Seen by Mahfuj Khandakar at Saturday 01:02

spot_img
spot_img
spot_img

সর্বশেষ