spot_img
spot_img

দিনাজপুরে বজ্রাঘাতে ভ্যান চালক নিহত

বজ্রসহ বৃষ্টিপাতের সময় দিনাজপুরের বীরগঞ্জে বজ্রাঘাতে লিটন রায় নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে বীরগঞ্জ উপজেলার জগদল মিশন রোড এর ডাঙ্গাপাড়ায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালক লিটন রায় (২৭) বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নবকান্ত রায়ের ছেলে। সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, বজ্রপাতে নিহত লিটন রায় ক্ষেতে ধান মাড়াই করেন। বিকাল সাড়ে ৫টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যেই তিনি ধানের খড় নিয়ে নিজ বাড়িতে নিয়ে আসছিলেন। এরপর সন্ধ্যার সময় বজ্রসহ বৃষ্টিপাতের সময় বজ্রপাতে নিহত হন তিনি।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার জানান, সন্ধ্যা ৭টার দিকে বজ্রসহ বৃষ্টির সময় এই দুর্ঘটনা ঘটে।

বিডি প্রতিদিন/আবু জাফর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ