spot_img
spot_img

একনেকের বৈঠকে সশরীরে উপস্থিত প্রধানমন্ত্রী

একনেকের বৈঠকে সশরীরে বৈঠকে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরেরও বেশি সময় পর তিনি হাজির হচ্ছেন।

বুধবার (১ জুন) রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশন থেকে বিষয়টি জানানো হয়েছে। এ জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

উপস্থিত কর্মকর্তারা বলেন, ২০২০ সালের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে ভার্চুয়ালি একনেক বৈঠকে সভাপতিত্ব করতেন প্রধানমন্ত্রী। বুধবারের একনেক বৈঠকে অনুমোদনের জন্য আটটি প্রকল্প উপস্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮১ কোটি টাকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ