spot_img
spot_img

আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকীর সাথে ভারতীয় প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

আফগান সফররত ভারতের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন ইমারাতে ইসলামিয়া পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী।

বৃহস্পতিবার (২জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জিপি সিং-এর নেতৃত্বে একটি দল মাওলানা মুত্তাকীর সাথে বৈঠক করেন।

বৈঠকে আফগানিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়।

আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকী ভারত সরকারের প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি এই সফরকে দুই দেশের মধ্যে একটি ভাল সূচনা বলে অভিহিত করেন। এবং সাম্প্রতিক মানবিক ও স্বাস্থ্য সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানান।

মাওলানা মুত্তাকী বলেন, ভারতের উচিৎ আফগানিস্তানে তার আটকে থাকা প্রকল্পগুলি আবার শুরু করা, কূটনৈতিক সম্পর্ক সক্রিয় করা এবং আফগানদের বিশেষ করে আফগান ছাত্র এবং রোগীদের জন্য কনস্যুলার পরিষেবা প্রদান করা।

সূত্র : বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ