ডেঙ্গুর জীবাণু মানুষের শরীরে আসে এডিস মশার মাধ্যমে। বর্ষায় বাসাবাড়িতে পানি জমে এই মশার বংশবিস্তার বেশি ঘটে।
রাজধানীতে সোমবার সকাল থেকে ডেঙ্গু রোগী বাড়তে শুরু করেছে। গত বছরের এ সময়ের তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে।
আজ মঙ্গলবার (৭ জুন) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান বলছে, গত মাসে সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ১৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। সেখানে এ মাসের প্রথম সাত দিনেই ভর্তি হয়েছেন ১১১ জন। এ মাসের শুরু থেকেই দেশে বর্ষা মৌসুম শুরু হয়েছে।










