spot_img
spot_img

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ

ইনসাফ | এস এম সাইফুল ইসলাম


মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন (রা.)-কে নিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক কটূক্তির প্রতিবাদে সারাদেশে বিভিন্ন ইসলামি সংগঠন, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মদরাসার শিক্ষার্থীরা প্রতিবাদী বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছে। এবার প্রতিবাদী বিক্ষোভ ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলার ইসলামী সংগঠন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ।

আজ শনিবার (১১ জুন) বাদ আসর চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে মুফতি জুনাইদ আল-হাবীবীর সভাপতিত্ব ও মুফতি আজিজুল্লাহর সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনটির পৌর সভাপতি মুফতি আজিজুল্লাহ বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দশ্য প্রনোদিতভাবে ইসলামকে অপমান-অবমাননা করে রাসুল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয় বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকান্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই এবং যারা নবীকে নিয়ে অপমান-অবমাননাকর মন্তব্য করে তাদের ফাঁসি দাবী করছি।

সংগঠনটির সাধারন সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল যে মন্তব্য করেছে তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকান্ডের নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।

সংগঠনটির সভাপতি মুফতি জুনাইদ আল-হাবীবী বলেন, ভারতের বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে মন্তব্য করে এবং মুসলিমদের অপমান-অবমাননা করে কথা বলে থাকে। আমরা তাদের এ মন্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জেলার সাধারণ ধর্মপ্রাণ মুসলমান সহ অসংখ্য মাদরাসা ছাত্র ও শিক্ষকরা। প্রতিবাদী মিছিলে ভারত সরকার সহ ইসলাম বিরোধীদের বিরুদ্ধে নানান স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ জনতাদের। মিছিলটি শহীদ হাসান চত্বর থেকে শুরু হয়ে কোর্ট মোড় থেকে আবার হাসান চত্বরে ফিরে আসে পরবর্তীতে সভাপতির মুনাজাতের সমাপ্ত ঘোষণা করা হয়।

এতে আরও অংশগ্রহণ করেছেন, মাও্লানা আব্দুস সামাদ, মুফতি মামুনুর রশীদ মামুন, মুফতি রুহুল আমীন, মুফতি আলী আকবর, মুফতি জাহিদ হাসান মাসুম, মাঃ আবু সুফিয়ান, তুষার ইমরান সরকার, মাওঃ জহুরুল ইসলাম আজীজী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ