spot_img

দেশের অগ্রগতিতে পাকিস্তানি দোসরদের গাত্র-দাহ হয়ে উঠেছে: মোস্তফা জব্বার

বাংলাদেশের অগ্রগতিতে পাকিস্তানি দোসরদের গাত্র-দাহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে স্বার্থন্বেষী মহল কোনো কোনো ক্ষেত্রে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ফায়দা লুটার অপচেষ্টা করে আসছে। অতীতে এ ধরনের অনেক ঘটনা এ দেশে ঘটেছে। একাত্তরে আমরা স্বাধীন হয়েছি বটে কিন্তু এখনো মৌলবাদীদের বিরুদ্ধে, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলমান।

শনিবার (১১ জুন) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ডিজিটাল নিরাপত্তা আইনের ভুক্তভোগী ও প্রকৃত অপরাধী শীর্ষক ভিকটিমদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র সমাজ, আইনবিরোধী যে কোনো কর্মকাণ্ড হলে এবং আমরা যদি তার রিপোর্ট পাই তাবে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার সক্ষমতা আমরা ইতোমধ্যে অর্জন করেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ