৪১৭ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে গেছে।
বুধবার (১৫ জুন) দুপুর পৌনে ২টার দিকে ফ্লাইটটি ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন।
তিনি জানিয়েছেন, বিমান বন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে হজযাত্রীদের বিদায় জানানো হয়েছে।
চট্টগ্রাম থেকে ৫ হাজার ২০০ হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। ১১টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। ডেডিকেটেড ফ্লাইটগুলোর মধ্যে হজযাত্রী নিয়ে দুটি ফ্লাইট মদিনায় যাবে। অবশিষ্ট ৯টি ফ্লাইট জেদ্দা বিমানবন্দরে যাবে।











