spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ছয় হাজার ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ২৭২ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ১৪৪ বোতল ফেন্সিডিল ও ৩৭ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ছয়টা থেকে শুক্রবার (২৪ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ