আবারও উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন।
জানা গেছে, বৈঠকে ফ্রন্ট-লাইন সেনাদের জন্য ‘নতুন’ একটি কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে। কিমের এ নির্দেশের পর শঙ্কা দেখা দিয়েছে যে, উত্তর কোরিয়া হয়তো ফ্রন্ট-লাইন আর্টিলারি ইউনিটে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কিম প্রশাসন তার যুদ্ধ পরিকল্পনা সংশোধন করছে। বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সামরিক কর্ম পরিকল্পনার মাধ্যমে দেশের ফ্রন্ট-লাইন ইউনিটের অপারেশনাল দায়িত্ব জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
সূত্র: রয়টার্স










