কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩ কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা।
শনিবার (২ জুলাই) সকাল ৮টায় দানবাক্স খোলার পর সারাদিন গণনা শেষে সন্ধ্যা ৬টায় এই হিসাব পাওয়া যায়।
মসজিদের পরিচালনা পর্ষদ সদস্যরা বলছেন, সকাল ৮টার দিকে ২ শতাধিক মানুষ ১৬টি বস্তা থেকে মসজিদের দো’তলার মেঝেতে নামিয়ে এসব মুদ্রা গুনতে শুরু করেন। সন্ধ্যা ৬টায় গণনা শেষে এই টাকা পাওয়া যায়।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, এটি সারা বাংলাদেশের একটি বিখ্যাত মসজিদ। এখানে সারা বাংলাদেশ থেকে প্রচুর লোকজন দান করতে আসেন, নামাজ পড়েন। এমনকি বিদেশী লোকজনও আসেন। তাই মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছে না। আমরা মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছি এখানে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স গড়ে তুলব। যেখানে একসাথে ৩০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। এতে প্রাথমিকভাবে ১১৫ কোটি টাকা ব্যায়ের সিদ্ধান্ত হয়েছে।











