কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রতিনিধিদলের সাথে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ভূমিকম্প-পরবর্তী সাহায্য এবং বৈদেশিক রিজার্ভ আটকের মতো বিষয় নিয়ে আলোচনা হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, যে ২৯ ও ৩০ জুন কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনায় বিধ্বংসী ভূমিকম্পের পর আফগান জনগণের জন্য ৫৫ মিলিয়ন ডলার সহায়তার বিষয়টি পুনর্নিশ্চিত করা হয়।
স্টেট ডিপার্টমেন্টের মতে, মার্কিন প্রতিনিধি দলে স্টেট ডিপার্টমেন্ট, ট্রেজারি এবং ইউএসএআইডির প্রতিনিধিরাও ছিলেন।
উভয় পক্ষ আফগানদের অধিকার, ভূমিকম্প, অর্থনৈতিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ এবং অন্যান্য বিষয়ে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইমারাতে ইসলামিয়া আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
সূত্র : ডেইলি জং











