spot_img
spot_img

আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (৩ জুলাই) রাত ৭টার দিকে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ খুরুশকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মেলন ছিল। সম্মেলন শেষে রাত ৭টার দিকে বাড়ি ফেরার পথে স্থানীয় জহির ও আজিজের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ