spot_img
spot_img

ফরিদপুরে মহিলা মেম্বারকে গণধর্ষণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের মহিলা সদস্য (মেম্বার) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২ জুলাই) দিবাগত রাতের এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা করা হয়েছে।

পলিশ সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় মহিলা সদস্য (৩৫) শনিবার বিকেলে পাশের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামে পাত্রী দেখতে আসেন। পাত্রী দেখা শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে অমৃতনগর বটতলা নামক স্থানে এলে তিনি দিক হারিয়ে ফেলেন। সে সময় ওই স্থানে বসে থাকা কয়েকজন যুবককে মহিলা মেম্বার বলেন: আমি আলফাডাঙ্গার বুড়াইচ যাব, আমাকে একটু পথ দেখিয়ে দেন। পথ দেখানোর সুযোগে তারা ওই মহিলা মেম্বারকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে অসুস্থ অবস্থায় ওই মহিলা মেম্বার কোনো রকমে ঘটনাস্থল থেকে রাস্তায় এলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

রোববার (৩ জুলাই) দুপুরে প্রধান অভিযুক্ত মাহাবুব আলমকে (৩০) আটক করে পুলিশ।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ওই মহিলা মেম্বার বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গেই ঘটনার সঙ্গে জড়িতদের মূল হোতা মাহাবুব আলমকে আটক করা হয়। এ ছাড়া অন্যদেরও আটকের অভিযান চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ