spot_img
spot_img

নোয়াখালীতে হাসিলের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ; আহত ৫

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঈদুল আজহা উপলক্ষে স্থাপিত পশুর বাজারের হাসিলের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে রিফাতুল ইসলাম রিফাত (২৩) নামের এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়ায় আরও ৫ জন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা রিফাতুল ইসলাম রিফাত সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সদস্য। তিনি সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের নোয়া বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ রিফাতকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের মদিনা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ