নির্ধারিত সময়ের আগেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকা থেকে শতভাগ কোরবানি বর্জ্য অপসারণ করে হয়েছে বলে দাবি করেছেন মেয়র মো.আতিকুল ইসলাম।
সোমবার (১১ জুলাই) রাজধানীর গুলশান-২ এ নগরভবনের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
মো.আতিকুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় পূর্ব ঘোষিত ১২ ঘণ্টার আগেই ঢাকা উত্তর সিটির কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা সম্ভব হয়েছে। সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতায় এটি করতে পেরেছি। আগামী দিনেও ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে জনগণ ও সিটি কর্পোরেশনকে এক সঙ্গে কাজ করতে হবে।










