spot_img
spot_img

সুনামগঞ্জের বানভাসি দূর্গতদের সাথে ঈদ আনন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীমের নির্দেশনায় বন্যা কবলিত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় বানভাসি দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সংগঠনটির কেন্দ্রীয় সহকারী আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী হাওলাদারের নেতৃত্বে সংগঠনের একটি টিম ঈদের দ্বিতীয় দিন দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের দফতর সম্পাদক মুফতী নিজামুদ্দীন, অর্থ ও প্রকাশনা সম্পাদক প্রভাষক ডা. মুজিব রহমান, ইসলামী আইনজীবী পরিষদের সহ-অর্থ সম্পাদক এডভোকেট এম এ মান্নান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা ও দিরাই উপজেলা শাখার নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ