কিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস ও কাছারি মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১১ জুলাই) মাগরিবের নামাজের পর সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্প নগরীর পাশে নিজ বাসায় তাকে ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শিব্বীর আহমদ রশীদ জানান, মাগরিবের নামাজের পর দুস্কৃতিকারীরা মাওলানা লুৎফুর রহমান বাসার ছাদে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। পড়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মমেকে স্থানান্তর করা হয়।
পরে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লুৎফর রহমানে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার।











