spot_img
spot_img

বাবার ইমামতিতে ক্বারী সাঈদ বিন জামিলের নামাজে জানাজা অনুষ্ঠিত

জামেয়া রাহমানিয়া মৌলভীবাজার মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা জামিল আহমদ আনসারীর বড় ছেলে দুবাইয়ের খোর ফাক্কান মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী সাঈদ বিন জামিলের নামাজে জানাযা মৌলভীবাজার পৌর টাউন ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন মরহুমের বাবা মাওলানা জামিল আহমদ আনসারী।

জানাযা পূর্বে বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, কাউন্সিলর আয়াছ আহমদ, গহরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজু প্রমুখ।

গত ৬ জুলাই মধ্যরাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন তরুণ আলেম মাওলানা ক্বারী সাঈদ বিন জামিল। তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

জানাজা শেষে জামেয়া রাহমানিয়া মৌলভীবাজার মাদরাসায় ক্বারী সাঈদ বিন জামিলকে দাফন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ