পাকিস্তানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার গাবিন জাব্বার কাছে নৈসর্গিক লালকো উপত্যকায় দুর্ঘটনাটি ঘটেছে। পর্যটকদের বহনকারী একটি গাড়ি পাহাড়ি পথ থেকে পিছলে গভীর খাদে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহত দুইজনের সর্বোত্তম ও দ্রুত চিকিৎসা সুবিধা প্রদানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন











