spot_img

আগামীকাল থেকে দেশে ফিরবেন হাজ্বীরা

আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) এবারের হজ্বযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেবে।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজ্বে  যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ্ব ব্যবস্থাপনা ও হজ্ব প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজ্বে  যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজ্বযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজ্বযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজ্বযাত্রী।

এবার হজ্বে  গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৫ জন হজ্বযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ