spot_img
spot_img

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন

গাজীপুর মহানগরীর পূবাইলের মাঝুখান এলাকায় ঝুটের গোডাউনের আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (১৩ জুলাই) ভোর ৫টার দিকে একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু আগুন অন্যান্য গোডাউনে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক টঙ্গী থেকে ৩টি, রাজধানীর উত্তরা থেকে একটি ও গাজীপুর সদর থেকে ১টি ইউনিটসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে ১২টি গুদামের সমস্ত মালামাল পুড়ে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ