spot_img
spot_img

বরগুনায় সমুদ্রে নেমে এনএসআই সদস্যসহ দুইজন নিখোঁজ

বরগুনার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এনএসআই সদস্য দুই পর্যটক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- এনএসআই সদস্য মোস্তফা কাদের (৫৫) ও তার ভাগ্নি নুর আক্তার জুই (১৮)।

মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা শিকদার জানান, স্বপরিবারে শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে ঘুরতে যান তারা। দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করার সময় পানির টানে গভীরে চলে যান ৫ জন। তাদের মধ্যে ৩ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তার স্বামী ও বোনের মেয়ে তীরে উঠতে পারেননি।

খবর পেয়ে তালতলী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ