বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের আটজন রাষ্ট্রদূত ও হাইকমিশনার গ্রেড-১ (সচিব) পর্যায়ে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে আট জনকে পদোন্নতি দিয়েছে সরকার।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তারা হলেন কায়রোতে নিযুক্ত রাষ্ট্রদূত মনিরুল ইসলাম, কুয়ালালামপুরে নিযুক্ত হাইকমিশনার গোলাম সারোয়ার, ব্রিটেনে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, ইসলামাবাদে নিযুক্ত হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকী, জেনেভায় নিযুক্ত রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, ভিয়েনায় নিযুক্ত রাষ্ট্রদূত আবদুল মুহিত, রোমে নিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহমেদ ও ওয়ারশতে নিযুক্ত রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন।
গত ২৮ জুন অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় এসব পদোন্নতির সুপারিশ প্রধানমন্ত্রী ৭ জুলাই অনুমোদন করেছেন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।










