spot_img
spot_img

আজ থেকে হজ্বের ফিরতি ফ্লাইট শুরু

পবিত্র হজ্ব পালন শেষে বাংলাদেশি হাজিরা দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। আজ থেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজের ফিরতি হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে।

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে রওনা হবে। তবে প্রথম ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন, তা এখনো নির্ধারণ হয়নি।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজ্বে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ্ব ব্যবস্থাপনা ও হজ্ব প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজ্বে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজ্বযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজ্বযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজ্বযাত্রী।

এবার হজ্বে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৫ জন হজ্বযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ