মাহবুবুল মান্নান
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ধর্মীয় সামাজিক সংগঠন তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত আনোয়ার-এর উদ্যোগে আয়োজিত ‘‘সংবর্ধনা ও দস্তারে ফযীলত অনুষ্ঠান ও মুফতী আবদুল হালীম বোখারী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩জুন) উপজেলার কালাবিবির দিঘির পাড়স্থ বেষ্ট গার্ডেন কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি ও পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহকারী সেক্রেটারি মাওলানা আহমদুল হক ও মাওলানা আব্দুর রহিমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার নবনিযুক্ত মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।
অনুষ্ঠানে ২০০০সাল থেকে ২০২২সাল পর্যন্ত উপজেলার যেসব আলেম বিভিন্ন মাদরাসা থেকে ফারেগ হয়েছে তাদের দস্তারে ফজিলত প্রদান করা হয়েছে।
দস্তারে ফজিলত গ্রহন করে জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা সলিম উদ্দিন মাহদি কাসেমী বলেন, আনোয়ারা থানার বিশিষ্ট আলেম-ওলামা ও গুণীজনদেরকে একমঞ্চে একত্রিত করার তানজিমের এ প্রয়াস নিঃসন্দেহে প্রসংশনীয়। সত্যিই, আনোয়ারার বয়োবৃদ্ধ বিশিষ্ট আলেম-ওলামা, কলামিষ্ট-সাহিত্যিক, মুহাদ্দিস-মুফতি, মাদরাসার পরিচালকগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আনন্দে মন উচ্ছ্বাসিত হলো।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ মুফতী আব্দুল হালিম বোখারী এর জীবনী আলোচনা করতে গিয়ে বলেন, মুফতী বোখারী (রহ.) ছিলেন জ্ঞান-বিজ্ঞানের এক মহাসাগর। তাঁর বক্ষদেশ ছিলো জ্ঞান ও হিকমাহ দ্বারা পরিপূর্ণ। এমন ব্যক্তিবর্গের জন্য গুগল ও ইন্টেরনেটের প্রয়োজন ছিলো না। তাঁদের বক্ষদেশ ছিলো জ্ঞান-বিজ্ঞানের অতুল সমুদ্র। তিনি চলে যাওয়া মানে জ্ঞানের এক মহাসাগর চলে যাওয়া। মূলত এমন আলেম-ওলামার ইন্তেকালের মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নিয়ে যান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা লোকমান হাকিম, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মফিজুর রহমান, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা জিয়াউল হোসাইন, মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, মুফতী মনসুর, মাওলানা জামালুদ্দীন, মাওলানা তৈয়ব, মাওলানা জসিম,মাওলানা মুহাম্মদ নুর, মুফতী নুরুল আলমসহ আনোয়ারা উপজেলার বিভিন্নস্থরের ওলামায়ে কেরাম ও ফারেগীনগন।











