spot_img

”কলেজের প্রিন্সিপালের উপর সরকার দলীয় এমপির হামলা দুঃশাসনের অশুভ ইঙ্গিত”

কলেজের প্রিন্সিপালের উপর সরকার দলীয় সংসদ সদস্যের হামলা নাগরিকের নিরাপত্তাহীনতা ও দুঃশাসনের অশুভ ইঙ্গিত হিসেবে আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। রাজশাহী-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী গোদাগাড়ীর রাজবাড়ী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সেলিম রেজার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাওলানা ইউনুছ আহমাদ।

আজ (১৪ জুলাই) বৃহস্পতিবার এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, প্রিন্সিপালের উপর বর্বরোচিত হামলা নাগরিক নিরাপত্তাহীনতা ও দেশে দুঃশাসনের বহিঃপ্রকাশ। রাষ্ট্রের অবস্থা কতোটা ভয়ঙ্কর হলে একজন মানুষ গড়ার কারিগর কলেজের প্রিন্সিপালকে সাংসদ নির্দয়ভাবে পেটানোর পরও সে ভয়ে কারো কাছে বিচার চায় না। নিরূপায় হয়ে বলে আমি কার কাছে বিচার চাইবো! এমনকি ভয় দেখিয়ে শিক্ষককে সাংসদ পাশে বসিয়ে বলতে বাধ্য করে আমাকে মারা হয়নি। এ ঘটনায় দেশের অভিভাবক মহল হতবাক ও বাকরুদ্ধ।

তিনি বলেন, কয়েক বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষকদের লাঞ্ছিত-অপদস্থ, অপমানিত এমনকি হত্যা করে সামাজিক বন্ধন ও মূল্যবোধ ধ্বংস করা হচ্ছে। জাতিকে মেধাহীন করতে শিক্ষাব্যবস্থা ও বিশেষভাবে শিক্ষকদের উপর আঘাত করছে।

মাওলানা ইউনুছ বলেন, কর্তৃত্ববাদী সরকার জনগণকে বিভাজিত করতে নানান কৌশল হাতে নিয়েছে, শিক্ষকদের উপর হামলা তারই অংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ