spot_img
spot_img

সেলফি তুলতে গিয়ে পদ্মায় ডুবে বুয়েট ছাত্রের মৃত্যু

ঢাকার দোহার উপজেলার পর্যটন স্পট মৈনট ঘাট এলাকায় সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টার দিক মৈনট ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দোহার ফায়ার সার্ভিসের জরুরি বিভাগের ফায়ার ফাইটার এস এম জসিম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সানী শরিয়তপুর জেলার জাজিরা থানার ডাঙ্গুর বেপারীকাদি গ্রামের হারুন উর রশীদর ছেলে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি দল দোহারের মৈনট ঘাট ঘুরতে আসে। সন্ধ্যার পর তারা পদ্মা নদীর তীরে অবস্থানরত একটি ড্রেজারের বাল্কহেডে উঠে সেলফি তুলছিল। এ সময় পা পিছলে পড়ে যান। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ