ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাচাতো ভাইয়ের সাথে বাথরুম নির্মাণের জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আক্তার মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে নারী ও শিশুসহ উভয় পক্ষের আরো ২৫ জন আহত হয়েছেন।
রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটেছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।











