spot_img
spot_img

বনভূমি দখল; সংবাদ প্রচারের জন্য গেলে বেঁধে পেটানোর নির্দেশ যুবলীগ নেতার

ভালুকায় বনভূমি দখলের সংবাদ প্রচার করতে গেলে সাংবাদিকদের বেঁধে পেটানোর নির্দেশ দিয়েছে রেজাউল করিম রিপন নামের যুবলীগের অব্যাহতিপ্রাপ্ত এক নেতা।

সোমবার (১৮ জুলাই) যুবলীগ নেতার এমন বক্তব্যের পর স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং ভালুকা প্রেসক্লাবে তাৎক্ষনিক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল তার ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, বনভূমি ও বনসম্পদ হলো সরকারি সম্পত্তি, এই সম্পদ রক্ষার জন্য ভালুকার সাংবাদিক সমাজ বরাবরই সোচ্চার এবং প্রায়ই এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করে থাকেন। যার ফলে অনেক ভূমিদস্যু বনের জমি দখল করতে বাধাগ্রস্থ হয়। এসব ক্ষোভের কারণে সাংবাদিকদের তারা প্রায়ই গালাগালসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে থাকে। প্রকাশ্যে মাইকে বক্তব্যে রেজাউল করিম রিপন নামে অব্যাহতিপ্রাপ্ত যুবলীগ নেতা সাংবাদিকদেরকে বেঁধে পেটানোর যে ঘোষণা দিয়েছেন, আমারা ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিবো।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল বলেন, ওই যুবলীগ নেতা আমাদের সংগঠনের কেউ নয়। সাংবাদিকদের পেটানোর এমন ঘোষণা দেয়ার বিষয়টি খুবই দুঃখজনক। সাংবাদিকরা আমাদের বন্ধু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ