spot_img
spot_img

ভৈরবে মেঘনায় গোসল করতে গিয়ে ডুবে যাওয়া মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া মাদ্রাসাছাত্র হাফেজ রাফিদ হাসান মাহি (১৫) এর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে নৌ-পুলিশের সহায়তায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর বেগমাবাদ এলাকার একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মাহির ভগ্নিপতি ডা. ইমরান জানান, ঘটনার পর থেকে তারা ভৈরবসহ পাশের নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর, আলগী ইত্যাদি এলাকায় মেঘনার বিভিন্ন পয়েন্টে নৌকা নিয়ে অনুসন্ধান চালান। কিন্তু মাহির লাশের সন্ধান তারা করতে পারেননি। ঘটনার ৮দিন পর স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে নৌ-পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ