চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিন বাজারের ৭নম্বর বাস কাউন্টার সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচ থেকে নয়জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির সংঘঠিত করার কাটার, হাতুড়ি, ছোরা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তাদের একেক জনের বিরুদ্ধে ৪ থেকে ৭টি মামলা রয়েছে।











