spot_img
spot_img

জয়পুরহাটে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

জয়পুরহাটে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে জয়পুরহাট সদর উপজেলার হিচমী ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা জানান, এই সময়ে বৃষ্টিতে জমিসহ চারদিকে পানি থৈ থৈ করে থাকে। কিন্তু এ বছর সম্পূর্ণ বিপরীত অবস্থা দেখা দিয়েছে। আষাঢ় মাস শেষ হলেও আকাশের তেমন বৃষ্টি নেই। তাই মহান আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় করে দো’আ করেছি। মহান আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান। প্রাণীকূলসহ মানবজাতির এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে নামাজ আদায় করেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ