spot_img
spot_imgspot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে তিন হাজার ২১৬টি ইয়াবা, ১৩০ গ্রাম হেরোইন, ৪৮ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা, ২২৩ বোতল ফেনসিডিল, ১৩৭ বোতল দেশি মদ ও ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

রবিবার (২৪ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ