spot_img
spot_img

যমুনা নদীতে পানি বেড়েছে

যমুনা নদীতে হঠাৎ করেই পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে ১৭ সেন্টিমিটার এবং শহরের হার্ডপয়েন্টে ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

রোববার (২৪ জুলাই) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, হরের হার্ডপয়েন্ট এলাকায় ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা-১৩.৩৫ মিটার)। এ ছাড়া কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে যমুনার পানি ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা-১৫.২৫ মিটার)।

তিনি জানান, গত জুন মাসের শুরু থেকে যমুনায় পানি বাড়তে থাকে। পানি বৃদ্ধি পেয়ে ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে। পরবর্তীতে ২৩ জুন থেকে পানি কমতে শুরু করে। দ্বিতীয় দফায় ২৯ জুন থেকে আবারও পানি বাড়তে শুরু করে। এরপর ৩ জুলাই থেকে টানা যমুনার পানি কমতে থাকে। হঠাৎ করেই আবার দুদিন হলো বাড়ছে যমুনার পানি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ