আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি নেতা রিজভী কাঁথা-বালিশ নিয়ে অফিসে ঘুমিয়ে থাকেন।
তিনি বলেন, বিএনপি বলে, সরকার তাদের নাকি আন্দোলনের সুযোগ দেয় না। অথচ দিনে তিন-চারটি প্রোগ্রাম করে। বিএনপি নেতা রিজভী কাঁথা-বালিশ নিয়ে অফিসেই ঘুমিয়ে থাকেন।
সোমবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। রাজপথ আওয়ামী লীগের দখলেই থাকবে। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথেই থাকবে। কেউ বাধা দিতে পারবে না।










