জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের মানুষ উন্মুখ হয়ে আছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায়।
সোমবার (২৫ জুলাই) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতি সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ। ভোটাধিকার হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র নিশ্চিত হয় না। তাই অধরাই থেকে যায় সুশাসন। ভোটাধিকার প্রতিষ্ঠিত না হলে জবাবদিহিতা নিশ্চিত হয় না, আর সেকারণেই প্রতিষ্ঠিত হয় না মানবাধিকার।










