spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা করা হয়েছে। অভিযানে ৫ হাজার ৪৪০ পিস ইয়াবা, ৬৭ গ্রাম হেরোইন, ৭ কেজি ৯৪৯ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেনসিডিল ও ১০৪টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ