spot_img

২৪ ঘন্টায় আরও ৬৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৫৮ জন ঢাকায় ও বাকি ছয়জন দেশের বিভিন্ন অঞ্চলে শনাক্ত হন। বর্তমানে সারাদেশে সর্বমোট ৩১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৪১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ