spot_img
spot_imgspot_img

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে নোবাল মৃধা রোমান (৩১) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. আল আমিন জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের নির্দেশে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ ছাড়া তিনি কোন মামলায় বন্দি ছিলেন সেটাও জানাতে পারেননি বাচ্চু মিয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ