spot_img
spot_img

মুফতী বুখারী রহ.-এর কর্মময় জীবন বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকব

মাহবুবুল মান্নান


বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম মুফতী আব্দুল হালিম বুখারী রহ.-এর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৮জুলাই) বিকালে চট্টগ্রাম লাভলেইনে মেট্রোপলিটন সাংবাদিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর আমীর ক্বারী ফজলুল করিম জিহাদীর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোছাইন রব্বনীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনৈ বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী

বিশেষ অথিতির মধ্যে যথাক্রমে নায়েবে আমীর ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মাওলানা মুহাম্মদ আলী কাসেমী, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর শায়খুল হাদীস আল্লামা জিয়াউল হোছাইন, প্রাচীনতম প্রতিষ্ঠান কৈয়গ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা আতাউল্লাহ আল হুছাইনী, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল,আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা মাহমুদুল হক, যুবসচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সহকারী সংগঠন সচিব(চট্টগ্রাম বিভাগ) ইনআমুল হক কুতুবী,চট্টগ্রাম ওয়েলফেয়ার ফাউন্ডশন চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, সৌদিআরব রিয়াদ শাখার আমীর বুরহান উদ্দিন আল রাজী, আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা এরফান বিন হালিম, আরব আমীরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নজির আহমদ,আরব আমীরাত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব সোলাইমানী,এডভোকেট নেজাম উদ্দীন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সরওয়ার কামাল আজিজী বলেন, মুফতী আব্দুল হালিম বুখারী ছিলেন, বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় ও অনুকরনীয় ব্যক্তিত্ব,তিনি ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় আল্লামা তক্বী ওসমানী, তিনি ১৯৯৬ ইং সনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মনোনীত যোগ্যতা সম্পন্ন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।

তিনি বলেন, হযরতের বর্ণাঢ্য জীবনের সকলদিক আকাবিরে আসলাফের নমুনা। তিনি রাজনৈতিক জীবনে খতিবে আজম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. রাজনৈতিক শীর্ষ ছিলেন। তদানিন্তন পাকিস্তান আমলে জাতীয় পরিষদ নির্বাচনে খতিবে আজমের নির্বাচনী চৌকস সচিব ছিলেন। দীর্ঘ একযুগ নেজামে ইসলাম পার্টির সহ সভাপতি এবং মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে ঐতিহ্যবাহী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির একজন সৈনিক হিসেবে নিজেকে গর্ববোধ করতেন। রাজনৈতিক আলোচনায় তিনি পার্টির ঐতিহ্যকে সরণ করে বলতে, আমি এবং আমার পরিবার রক্ত মাংসে নেজামে ইসলাম। আহলে হকের সত্যিকারের সিয়াসি সংগঠন বাংলাদেশ নেজামে ইসলামপার্টি, বাকী সব সংগঠন কোন না কোন ঘটনা প্রবাহে প্রতিষ্ঠা লাভ করেছে।

তীক্ষ্ণ মেধা, আদর্শবান ও বুদ্ধিমত্তা এবং বহু প্রতিভার অধিকারী বুখারী সাহেব রহ. শিক্ষকতা জীবনে হাজার হাজার শিক্ষার্থীর ওস্তাদ ছাড়াও ক্বাওমি মাদরাসা পরিচালার ক্ষেত্রে অনুসরণীয় অবদান রেখেছেন। আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস(ক্বওমি মাদরাসা শিক্ষা বোর্ড) এর দীর্ঘকালের মহাসচিব থেকে ক্বাওমি শিক্ষার মানোন্নয়নে আমানতের সাথে সমুন্নত রেখে জাতির কর্ণধার তৈরির পথ সুগম করেছেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর নায়েবে আমীর মাওলানা হাফেজ মুহাম্মদ আলম, নগর নায়েবে আমীর মাওলানা জয়নাল আবেদীন কুতুবী,দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিদারুল আলম,লোহাগাড়া আমীর-মাওলানা শোয়াইব, হাটহাজারী উপজেলা আমীর মাওলানা ক্বারী মুহাম্মদ ইসা, ছাত্রনেতা তারেকুল ইসলাম ও অলি উল্লাহ আরজু প্রমুখ নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ