spot_img
spot_img

ভোলায় ১০ মোটরসাইকেলসহ ৭ চোর আটক

ভোলায় ১০টি মোটরসাইকেলসহ ৭ চোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জুলাই) বিকালে পুলিশ সুপার কার্যালয়ে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২০ জুলাই ভোলা সদর উপজেলার ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে এক ব্যক্তি তার মোটরসাইকেল হারানোর অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ২৮ জুলাই ভেদুরিয়া এলাকা থেকে জিয়াকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ১০টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের অপর ৬ সদস্যকে আটক করে পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ