spot_img
spot_img

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন চিকিৎসাধীন রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর দু’জনকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। এর দুই ঘণ্টা পর চিকিৎসারত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। তিনিও শঙ্কামুক্ত নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ