spot_img
spot_img

আগামীকাল ভোলায় হরতাল ডেকেছে বিএনপি

ভোলা জেলা ছাত্রদল সভাপতি মো. নুরে আলম নিহতের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোলায় সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

আজ বুধবার (৩ আগস্ট) বিকেলে ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে দিনব্যাপী হরতালের ঘোষণা দেন।

এর আগে রবিবার (৩১ জুলাই) পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন নুরে আলম। গুরুতর আহত অবস্থায় প্রথমে ভোলা সদর হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তিতে অবস্থার অবনতি হলে রাতেই নুরে আলমকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ