spot_img
spot_img

উত্তরায় রিকশা গ্যারেজে বিস্ফোরণ; নিহত ২

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ আগস্ট) একই শেডের নিচে ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

এতে রিকশার গ্যারেজে থাকা ৮ জন গুরুতর আহত হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, আহতদের সবার শরীরের ৪৫-৯০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

তারা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, উত্তরা কামারপাড়া এলাকায় রিকশা গ্যারেজের পাশাপাশি ভাঙারির ব্যবসা রয়েছে। ওই ভাঙারির দোকানে সেন্টের বোতলসহ অন্যান্য বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ