spot_img

হাটহাজারীতে ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মাদরাসার শিশুশিক্ষার্থী নিহত!

চট্টগ্রামের হাটহাজারীতে তেলবাহী ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মাদরাসার এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে হাটহাজারী স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ১:৩০ মিনিটে হাটহাজারী স্টেশনের রাস্তা পার হতে যায় ওই মাদরাসা শিক্ষার্থী কিন্তু চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা পিডিবি শ্যাটল ট্রেনের ধাক্কায় মূহুর্তের কাটা পড়ে তার মৃত্যু হয়।

এদিকে নিহত ওই শিক্ষার্থীর শরীর থেকে মাথা পৃথক হয়ে যাওয়ায় সনাক্তও করা যাচ্ছে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ