spot_img
spot_img

ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার লাশ উদ্ধার

নাটোরে সেই কলেজছাত্রকে বিয়ের প্রায় ৬ মাসের মাথায় শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে নাটোর শহরের বলারিপাড়া এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে তার স্বামী মামুন এলাকাবাসীকে ডেকে জানান, তার স্ত্রী খায়রুন নাহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এলাকাবাসী ছুটে গিয়ে তার ঘরে মরদেহ মেঝেতে শোয়ানো অবস্থায় দেখতে পান। এ বিষয়ে সন্দেহ হলে এলাকাবাসী মামুনকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনার ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে এবং পরে মামুনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তারা।

ফেসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ