মাহবুবুল মান্নান
চট্টগ্রামের পটিয়া উপজেলায় সন্তানের বন্দুকের গুলিতে খুন হয়েছেন জাতীয় পার্টির প্রয়াত নেতা ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার (৫০)।
মঙ্গলবার(১৬আগষ্ট) দুপুর আড়ায় টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ ঈদুল মল্ল পাড়া এলাকার সাবেক জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সদ্য প্রয়াত শামশুল আলম মাষ্টারের ঘরে এ ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ ঘটনার পর তার মেয়ে নিপা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
জানা গেছে,মায়ের সাথে মাঈনুলের পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মাঈনুল মাকে গুলি করেন। ঘটনার পরপরই ঘাতক মাঈনুল পালিয়ে যায়। পুলিশ ঘর তল্লাশী করে ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘাতক ছেলেকে পাওয়া যায়নি। ঘর তল্লাশী করে ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করি। ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ,নিহত জেসমিন আক্তারের স্বামী জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাষ্টার একমাস আগে ইন্তেকাল করেছিলেন।











