spot_img
spot_img

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

এস এম সাইফুল ইসলাম


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সিএনজিতে থাকা তিন মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া নালঘর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন নিহতদের পরিবারের সদস্য তৌহিদ মুহাম্মাদ ।

তিনি জানান, নিহত ৩ জনের মধ্যে লিমন আমার ভাগিনা। মূলত আজ তাদের বন্ধু সিফাতের জন্মদিন। ৩ বন্ধু মিলে জন্মদিন পালনের উদ্দেশ্যে কেক সহ নানান সরঞ্জাম নিয়ে ফেরার পথে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, তারা ৩ জনই এবারের দাখিল পরিক্ষার্থী। তাদের লাশ বাড়িতে আনা হচ্ছে, থানা থেকে রিলিজ দেয়া হয়েছে। এই মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রাম ও নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে।

নিহতরা হলেন উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া উত্তর পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন (২০), একই ইউনিয়নের বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুর রাজ্জাক (২০) এবং একই ইউনিয়নের মোঃ হানিফ মিয়ার ছেলে সিফাত (২০)

spot_img
spot_img
spot_img

সর্বশেষ